advertisement

২২ বছর পর মাকে দেখলেন নিয়ামত, প্রথমবার ডাকলেন ‘মা’

২২ বছর পর মাকে দেখলেন নিয়ামত, প্রথমবার ডাকলেন ‘মা’
২২ বছর বয়সী নিয়ামত হোসেন এই প্রথম মাকে দেখলেন। ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদেন দুজনই। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
ফটো কার্ড প্রিন্ট

মায়ের কোনো স্মৃতি মনে করতে পারেন না নিয়ামত হোসেন (২২)। শৈশবে মা হারিয়ে যাওয়ার পর আর কখনো দেখেননি তাঁকে। এত দিন পর সেই মাকে সামনে পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারলেন না। হাসপাতালের বিছানায় মায়ের পাশে শুয়ে শিশুর মতো তাঁকে জড়িয়ে ধরলেন, গালে আঁকলেন আদরের চুমু। প্রথমবারের মতো ডাকলেন ‘মা’ বলে।মাকে ফিরে পাওয়ার অসীম আনন্দ আর দীর্ঘদিনের বিচ্ছেদের বেদনায় দুজনের চোখেই তখন জল।

ছেলের মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন মা; ভাত মেখে তুলে দিলেন তরুণটির মুখে। মা-ছেলের পুনর্মিলনের দৃশ্য দেখতে ততক্ষণে ভিড় জমিয়েছেন অন্য রোগী ও তাঁদের স্বজনেরা।প্রায় ২২ বছর আগে হারিয়ে যাওয়া মা মিনারা বেগমকে ফিরে পেয়েছেন নিয়ামত। দীর্ঘদিন স্মৃতিবিভ্রম নিয়ে পথে পথে ঘুরেছেন তাঁর মা। শেষ পর্যন্ত হাসপাতালের এক কর্মীর প্রচেষ্টায় মিনারা বেগমের খোঁজ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মা–ছেলের এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪৮ বছর বয়সী মিনারা বেগমের ডাকনাম মিনু।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিছিল হলো টুঙ্গিপাড়ায়, আ.লীগ প্রচার করল বনানীতে ‘মা–বোনদের’ মিছিল মিছিল হলো টুঙ্গিপাড়ায়, আ.লীগ প্রচার করল বনানীতে ‘মা–বোনদের’ মিছিল ঢাকায় হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত ঢাকায় হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো ‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সেলাই ‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সে... প্রজাপতির রঙিন জগতে এক দিন প্রজাপতির রঙিন জগতে এক দিন
advertisement

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে প্রণোদনা, নীতিমালা জারি

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের এক দশমিক ২৫ শতাংশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে ১৫ সোনার বারসহ তিন পাচারকারী গ্রেফতার

যশোরে অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআই শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ফেরায় চাঙা বৈশ্বিক পুঁজিবাজার

তবে, এআই খাতে বিনিয়োগের লাভজনকতা নিয়ে প্রশ্ন এবং আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ার সম্ভাবনা থাকায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন