মঞ্চজুড়ে তখন গানের তালে নাচছেন র্যাপার ও গায়িকা রেবল। দর্শকেরাও মেতে উঠেছেন তাঁর পরিবেশনায়। হঠাৎ কোথা থেকে একটি ড্রোন উড়ে এসে সরাসরি আঘাত করল তাঁর মুখে। মুহূর্তেই থেমে গেল গান, বদলে গেল মঞ্চের পরিবেশ। বিস্ময় ও অস্বস্তি নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর আর পারফরম্যান্স চালিয়ে যাননি রেবল। কাউকে কিছু না বলে মঞ্চ ছেড়ে চলে যান তিনি।
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ২৬ নভেম্বরের। গুয়াহাটির হাতিসিলায় আয়োজিত পালস ২০২৬ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবল। ‘রান ডাউন দ্য সিটি’ গানটি পরিবেশনের সময়ই ড্রোনটি তাঁর মুখে আঘাত করে।অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গানের তালে মঞ্চে নাচছেন রেবল।
সূত্র: প্রথম আলো

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু
প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
শেরপুরে একসঙ্গে দৌড়ালেন পাঁচ শতাধিক নারী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন