জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।ওই আবেদনে বলা হয়, এই মামলার গ্রেপ্তার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্র: প্রথম আলো

এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়
‘গেরিলা হোলাইন রাখবি, কাম অইবো বিএনপি-জামাতের গোটা দশেক মারি হালাইবো’
শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী
এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন
শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন