advertisement

স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড়

স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড়
মজা করতে গিয়ে বিপদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে
ফটো কার্ড প্রিন্ট

স্যান্ডউইচের গোল রুটি, একজন দোকানদারের সঙ্গে বিরোধ, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিদ্রূপাত্মক তকমা—‘ডিক্টেটর’ বা স্বৈরশাসক। ২০২৪ সালে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে এমনই এক ঘটনা থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল নানা মিম।

সেই মিমে কখনো সামরিক পোশাকে, কখনো ইতিহাসের কুখ্যাত শাসকদের অবয়বে হাজির করা হয়েছে তাঁকে।কিন্তু মজার ছলে তৈরি সেই চরিত্রের সঙ্গে একদিন জড়িয়ে যাবে চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে–তুংয়ের নাম, বন্ধ হয়ে যাবে চীনে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সম্প্রচার, আর পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইতে হবে এমবাপ্পে ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকে—এমনটা কে ভেবেছিল!একটি ভাইরাল মিম কীভাবে ফুটবল মাঠের ঠাট্টা পেরিয়ে বাণিজ্যিক ও কূটনৈতিক সংকটের জন্ম দিল, সেই গল্পের শুরুটা কিন্তু চীনে নয়, ফ্রান্সে।স্যান্ডউইচের নাম নিয়ে বিরোধ, সেখান থেকেই ‘ডিক্টেটর’!ঘটনাটি ২০২৪ সালের মার্চের।

মার্শেইয়ের ইনফ্লুয়েন্সার ও খাবারের দোকানের মালিক মোহাম্মদ হেন্নি নিজের দোকানের একটি স্যান্ডউইচের বর্ণনায় ব্যবহার করেছিলেন এমবাপ্পের নাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৬) ১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস ১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
advertisement

বাজারে এলপিজির বাড়তি দর, আবার দাম বাড়াতে তাড়াহুড়া

বাজারে এলপিজির বাড়তি দর, 
আবার দাম বাড়াতে তাড়াহুড়া
এলপিজি

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। বাড়তি দামে বিক্রি বন্ধ না করেই আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে রান্নার এই গ্যাস কিনতে ভোক্তার খরচ আরও বাড়তে পারে।

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর গণশুনানি করেছে বিইআরসি।এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাঁদের কমিশন বাড়ানোর দাবি জানান। এসব প্রস্তাব মূল্যায়ন করে কমিশনের কারিগরি কমিটি ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বাড়ানোর সুপারিশ করেছে। এটি কার্যকর হলে বর্তমানে নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৯৭৬ টাকা। তাড়াহুড়া করে দাম বাড়িয়ে কমিশন মূলত নিয়ম রক্ষার ভূমিকায় আছে।

দাম আসলে আগেই নির্ধারণ করে রেখেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে

দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে
জ্বালানি তেল

দেশে ভোক্তাপর্যায়ে আগামী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নির্ধারিত এই দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলারএর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হলো।জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রীডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
হ্যাটট্রিক তুলে নেওয়ার পর রোনালদো

‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’আল নাসর জিতলে কিংবা গোল পেলে সাধারণত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর।

গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫–৩ গোলে জয়ের পর এ পোস্ট করা হয় রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে।পোস্টে রোনালদো যে কথাটা বলেননি, সেটা শুধু হ্যাটট্রিক নয়, রীতিমতো ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে! রোনালদো আরও একটি বিষয় বলেননি। অবশ্য সেটা পোস্টে জানানোর মতো ব্যাপারও নয়।

রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন