নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। মুছে ফেলা ভিডিওর সংখ্যা টিকটকে প্রকাশ করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা অভিযোগ জানানোর আগেই টিকটক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর ৯৯ দশমিক ৮ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে মুছে ফেলেছে। শুধু তা–ই নয়, ৯২ দশমিক ৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে।
তবে পরবর্তীকালে যাচাই করার পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফেরত আনা হয়েছে।টিকটকের তথ্যমতে, বিশ্বজুড়ে একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও মুছে ফেলেছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।
সূত্র: প্রথম আলো

ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী
ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন
কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই
সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন