বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স। গতকাল বৃহস্পতিবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬৩০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ প্রভাবিত হওয়ার সম্ভাব্য বিষয় নিয়ে তদন্ত চলছে।
যদিও তহবিল চুরি হয়েছে কি না বা ক্ষতির মাত্রা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম জানিয়েছে, এই ৬০০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইন্যান্স সাময়িকভাবে জমা ও উত্তোলন স্থগিত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্প অংশীদারদের সঙ্গে নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।
তবে বাইন্যান্সের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রাহকদের তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
সূত্র: প্রথম আলো

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের পর গুলিতে দুই মৃত্যু কী বার্তা দিচ্ছে
বিসমিল্লাহর বরকত: হাদিসের ৪ ঘটনা
শৈশবের জ্বরে থমকে গেল চার ভাই-বোনের জীবন, কাটছে না দুর্ভোগ
যেভাবে কৃত্রিম ফুলের তোড়া বানিয়ে চলে সুমাইয়ার পড়াশোনা–সংসার
কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন