ল্যাপটপে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার ধারণাকে একসময় উপহাস করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকও ২০১৩ সালে এ ধরনের উদ্যোগের সমালোচনা করেছিলেন। তবে সময়ের সঙ্গে অবস্থান বদলে এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘ম্যাকবুক প্রো উইথ প্রোলেড এক্সডিআর ডিসপ্লে’ মডেলের স্পর্শনির্ভর ম্যাকবুক আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।
আগামী ৬ নভেম্বর থেকে ল্যাপটপটি বাজারজাত করা হবে।স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপেও স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করতে শুরু করে বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এক দশকের বেশি সময় ধরে বাজারে এ ধরনের ল্যাপটপ পাওয়া গেলেও এত দিন এই প্রযুক্তি থেকে দূরে ছিল অ্যাপল। এবার সেই অবস্থান বদলে স্পর্শনির্ভর ল্যাপটপের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি।
নতুন ম্যাকবুক প্রো দিয়ে মূলত সৃজনশীল পেশাজীবী, গ্রাফিক ডিজাইনার ও অ্যাপ নির্মাতাদের আকৃষ্ট করতে চায় অ্যাপল।
সূত্র: প্রথম আলো

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের পর গুলিতে দুই মৃত্যু কী বার্তা দিচ্ছে
বিসমিল্লাহর বরকত: হাদিসের ৪ ঘটনা
শৈশবের জ্বরে থমকে গেল চার ভাই-বোনের জীবন, কাটছে না দুর্ভোগ
যেভাবে কৃত্রিম ফুলের তোড়া বানিয়ে চলে সুমাইয়ার পড়াশোনা–সংসার
কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব শনিবার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন