সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলে মনিরুল ইসলামকে বিদেশে পাঠিয়েছিলেন মা-বাবা। মালয়েশিয়ায় থাকা ছেলের পাঠানো সামান্য টাকায় কোনোমতে চলছিল চার সদস্যের পরিবার। তাঁদের স্বপ্ন ছিল, ছেলের উপার্জন বাড়বে, বেশি করে টাকা পাঠাবে। সংসারে ফিরবে সচ্ছলতা; কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন মনিরুল। শুক্রবার সকালে মনিরুলের (২৪) মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা।
একমাত্র সন্তানকে হারিয়ে তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।মনিরুল রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী চন্দ্রকোনা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মনিরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। পরিবারের আর্থিক অনটন দূর করতে ২০২৩ সালের মার্চ মাসে ধারদেনা করে মালয়েশিয়ায় পাঠানো হয় তাঁকে। এরপর তাঁর পাঠানো টাকায় কোনোমতে চলত সংসারের খরচ।
তাঁকে ঘিরেই ছিল মা-বাবার স্বপ্ন, ভরসা আর ভবিষ্যতের আশা।পরিবারের সদস্যরা জানান, ১৫ অক্টোবর মালয়েশিয়া থেকে মনিরুলের মৃত্যুর খবর পান তাঁরা।
সূত্র: প্রথম আলো

হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির
মূলধন বাড়াতে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে মেঘনা ব্যাংক
তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর
ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন