ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা এই অবরোধে যোগ দিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।মিরপুর–১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটমিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ শনিবার সকাল ১০টার দিকেমিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।বেতন বাড়ানোর দাবিতে গত বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে রাজধানী মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা সেখানে অবরোধ করেন।
দুদিন পর আবারও তাঁরা একই জায়গায় অবরোধ করলেন।
সূত্র: প্রথম আলো

এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ
জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান
হ্যালোউইনের আমেজে কুমড়ার বাগানে স্পর্শিয়া
ফারাক্কা বাঁধ যেভাবে দুই পারের মানুষকেই কাঁদাচ্ছে
কমিউনিটি পুলিশিং ডে: জনআস্থা ফেরাতে এখনই যা দরকার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন