advertisement

অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল

অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমিকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি
ফটো কার্ড প্রিন্ট

শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া, তারপর অভিজ্ঞতার ঝলকে দারুণভাবে ঘুরে দাঁড়ানো। রোমাঞ্চকর এক ফাইনাল জিতে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতল টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি।

আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ময়মনসিংহের অদম্য কলসিন্দুর ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারকাবহুল দলটি।প্রথম তিন ম্যাচে টাঙ্গাইলের অধিনায়ক ছিলেন সাফজয়ী কৃষ্ণা রানী সরকার; কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে অধিনায়কের বাহুবন্ধনী পরেন দুইবারের সাফজয়ী বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। তবে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য নিজে না গিয়ে কৃষ্ণাকেই মঞ্চে এগিয়ে দেন সাবিনা।

কৃষ্ণা ট্রফি উঁচিয়ে ধরতেই কনফেত্তির রঙিন কাগজের ফোয়ারায় উল্লাসে মেতে ওঠেন চ্যাম্পিয়ন দলের সবাই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার
advertisement

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দিল মোংলা বন্ধুসভা
মোংলা বন্ধুসভার একটি ভালো কাজ

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে কিশোর–কিশোরীদের হাতে তুলে দিয়েছে মোংলা বন্ধুসভা। ৩১ অক্টোবর এ কর্মসূচি পালন করা হয়।এদিন মোংলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুসভার বন্ধুরা কিশোর–কিশোরীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রচারণা চালান।

‘বই বাড়ায় জ্ঞান, ছড়ায় আলো’ প্রতিপাদ্যে তাদের মধ্যে বই ও কলম বিতরণ করা হয়।মোংলা বন্ধুসভার একটি ভালো কাজ।মোংলা বন্ধুসভার সভাপতি অনিক হোসেন বলেন, ‘বই একমাত্র বন্ধু, যা কখনই আমাদের সঙ্গ ছাড়ে না। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে আরও শাণিত করতে পারব।

বিভিন্ন যুগের লেখকদের বই আমাদের আলোর পথ দেখায় আর তাঁদের দেখানো সেই পথে আমরা খুঁজে পাব জ্ঞানের জগৎ।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বন্ধুসভার বন্ধু ও স্থানীয় কিশোর-কিশোরীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১২

পথশিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে আরিয়ান আরিফের পথচলা | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১২

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: প্রাইম ব্যাংক নিবেদিত ‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’।এ পর্বের অতিথি মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ। পথশিশুদের শিক্ষা, জীবনমান উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কীভাবে কাজ শুরু করেছিলেন তিনি, সেই গল্পই শুনিয়েছেন এ পর্বে।বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’

শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’
নরসিংদীর শিবপুরে নারী উদ্যোক্তা নিপা ইসলামের পিঠার কারখানায় শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে সবকিছু পুড়ে গেছে। শনিবার সকালে তোলা

সাড়ে তিন বছর আগে শখের বশে নিজের বানানো নকশি পিঠার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিপা ইসলাম। সেই ছবি দেখে অনেকে অনলাইনে পিঠার অর্ডার দিতে থাকেন। ভালো সাড়া পেয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় তিনি হয়ে উঠেন একজন নারী উদ্যোক্তা।ফেসবুকে পেজ খুলে ‘পিঠা ঘর’ নাম দেন। বাড়িতে তৈরি করেন পিঠা তৈরির কারখানা। বর্তমানে ৪৩ জন নারী-পুরুষ ওই পিঠা ঘরে কাজ করেন।

মাসে ৮ থেকে ১০ লাখ টাকার পিঠা বিক্রি করেন তিনি।নরসিংদীর শিবপুরের এই নারী উদ্যোক্তার সব স্বপ্ন ও উপার্জনের অবলম্বন শত্রুতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিপার পিঠা তৈরির কারখানায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন তাঁর থাকার ঘরসহ আশপাশের পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে।

এতে পিঠা তৈরির কারখানা, সব সরঞ্জাম, আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় আজ শনিবার দুপুর ১২টার দিকে নিপা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলা করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন