advertisement

বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে

বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে
২০২২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয়ের এক পর্যালোচনায় বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত আছে
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছেন শতাধিক বেসামরিক মানুষ। পোল্যান্ড সতর্ক করেছে, ইউরোপের ভেতরেও রুশ নাশকতায় প্রাণহানি ঘটতে পারে। আর চীনের উপকূলজুড়ে চলেছে টানা ছয় দিনের সামরিক মহড়া। অক্টোবরের মাত্র এক সপ্তাহের মধ্যে এসব ঘটনা ঘটেছে। পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়া ও উপসাগরীয় অঞ্চল কয়েক দশক ধরে শান্তিপূর্ণ ছিল।

এখন সেখানেও যুদ্ধের পদধ্বনি স্পষ্ট।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হিসাবে বিশ্বে এখন ৬৫টি সংঘাত চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে চলমান সংঘাতের এই সংখ্যা সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে একটি স্পর্শকাতর প্রশ্ন বারবার সামনে আসছে, বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান কূটনৈতিক ভাষ্যকার গিডিয়ন র‍্যাকম্যানের মতে, এর সবচেয়ে বড় ঝুঁকি কোনো পূর্বপরিকল্পিত যুদ্ধ নয়।

আসল শঙ্কা হলো, পরাশক্তিগুলোর একটি ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়ে যেতে পারে আরেকটি বিশ্বযুদ্ধ।যুদ্ধের বাস্তবতা কীভাবে বদলে যায়, তা বোঝাতে ২০২২ সালের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদাহরণ দিয়েছেন র‍্যাকম্যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে
advertisement

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’
যশোর শহরের মুড়লি মোড় ১১ দলীয় লংমার্চের পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান অথবা সরকার পতনের এক দফা আন্দোলন, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেযশোরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই।

আমরা সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ সাত দফা দাবির সমাধান করতে চাই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল
আশিক ইকবাল

আশিক ইকবালজনসংযোগ ও কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে যোগ দিয়েছেন আশিক ইকবাল।

নতুন দায়িত্বের পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নেও কাজ করবেন।মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তাঁর প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে।

কর্মজীবনে তিনি পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন) মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর

চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ২২ বছরের মধ্যে সবচেয়ে কম পাস করেছে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন