advertisement

বৃষ্টিস্নাত বিকেলে বন্ধুসভার পাঠচক্রে সুকুমার রায়

বৃষ্টিস্নাত বিকেলে বন্ধুসভার পাঠচক্রে সুকুমার রায়
রাজশাহী বন্ধুসভার পাঠচক্রের আসর
ফটো কার্ড প্রিন্ট

হেমন্তের শেষ বিকেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর প্রথম আলোর রাজশাহী অফিসে বই, কবিতা ও সাহিত্যের আড্ডায় মুখর রাজশাহী বন্ধুসভার বন্ধুরা। বৃষ্টিস্নাত এমন এক বিকেলে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয় বন্ধুসভার নিয়মিত পাঠচক্র।বিশ্বসাহিত্যের আনন্দময় ও ব্যতিক্রমী সৃষ্টির জগতে যাঁর অবস্থান স্বতন্ত্র, সেই ছড়াসাহিত্যিক ও শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে এবারের পাঠচক্রে বিশেষ আয়োজন করা হয়। বন্ধুরা তাঁর লেখা বিভিন্ন কবিতা পাঠ করেন।

পাশাপাশি তাঁর সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা, রসবোধ এবং বাংলা শিশুসাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।আলোচনায় উঠে আসে, সুকুমার রায়ের সাহিত্য কেবল শিশুদের আনন্দ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর উদ্ভট কল্পনা, তীক্ষ্ণ ব্যঙ্গ, শব্দের অভিনব ব্যবহার ও গভীর জীবনবোধ সব বয়সের পাঠকের জন্যই এক অনন্য আনন্দের উৎস।

তাঁর সৃষ্টির মধ্য দিয়ে যুক্তি, কল্পনা ও হাস্যরসের যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে, তা বাংলা সাহিত্যে আজও স্বতন্ত্র আসন দখল করে আছে।পাঠচক্র শেষে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠাতব্য আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আসামির পলায়ন আসামির পলায়ন আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ মসজিদকে একটি ‘জীবন্ত প্রতিষ্ঠান’ করবেন যেভাবে মসজিদকে একটি ‘জীবন্ত প্রতিষ্ঠান’ করবেন যেভাবে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
advertisement

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আসামির পলায়ন

আসামির পলায়ন
দাবা বোর্ড

দাবা বোর্ডদাবা খেলাদুজন দাবা খেলছিল। পাশে দাঁড়িয়ে আরেক ভদ্রলোক পাক্কা দুই ঘণ্টা ধরে তাদের দাবার চাল বলে দিচ্ছিলেন আর তাদের ভুলের সমালোচনা করছিলেন।শেষমেশ অতিষ্ঠ হয়ে একজন খেলোয়াড় বলল: তাহলে আপনিই খেলুন না। ভদ্রলোক প্রায় আঁতকে উঠে বললেন: ‘না, না, আমার এত ধৈর্য কোথায়!’হোজ্জার কৌতুকআসামির পলায়নজেলখানা থেকে এক বিপজ্জনক আসামি পালিয়ে গেছে।

সঙ্গে সঙ্গে দেশের সব থানায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা আসামির চারটি ছবিসহ সতর্কবার্তা পাঠানো হয়। দিন তিনেকের মধ্যেই এক সীমান্তবর্তী থানা থেকে সংবাদ এল, ছবির তিন আসামিই ধরা পড়েছে। একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।মজার তিন কৌতুক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর

যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর
ফখর জামান

কিছু ক্রিকেটার আছেন, যাঁদের বয়স বাড়ে, ফর্ম পড়ে যায়, ব্যাটে রান আসে না। তবু বড় ম্যাচের আগে তাঁদের বাদ দেওয়ার কথা ভাবলেই মনে পড়ে যায় পুরোনো কোনো ফাইনাল, অবিশ্বাস্য কোনো ইনিংস কিংবা অসম্ভবকে সম্ভব করে তোলার গল্প। পাকিস্তানের ক্রিকেটে ফখর জামান তেমনই এক নাম।ফখরকে নিয়ে পাকিস্তানের দ্বিধাটা শুধু একজন ব্যাটসম্যানকে দলে রাখা বা না-রাখার সিদ্ধান্ত ছিল না। ছিল অতীতের স্মৃতির সঙ্গে বর্তমানের পারফরম্যান্সের লড়াই।

একদিকে সাম্প্রতিক ব্যর্থতা, অন্যদিকে বড় ম্যাচে জ্বলে ওঠার দীর্ঘ ইতিহাস।বাদ পড়ার শঙ্কা থেকে ফাইনালের নায়কত্রিদেশীয় সিরিজে ফখরের সময়টা ভালো যাচ্ছিল না। চার ম্যাচে রান করেছিলেন মাত্র ৩১। শর্ট বলে বারবার সমস্যায় পড়েছেন। এর আগে টি-টুয়েন্টি সিরিজেও বড় কোনো ইনিংস খেলতে পারেননি।ফাইনালের আগে তাই ফখরকে বাদ দেওয়ার আলোচনা ছিল স্বাভাবিক। কিন্তু বড় ম্যাচে তাঁর অতীত রেকর্ডই শেষ পর্যন্ত তাঁকে একাদশে জায়গা করে দেয়।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তাঁর সেঞ্চুরি এখনো পাকিস্তান ক্রিকেটের অন্যতম স্মরণীয় ইনিংস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন