advertisement

সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের

সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের
রোনান সুলিভান
ফটো কার্ড প্রিন্ট

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গত ২৪ অক্টোবর রোনান সুলিভানকে নিয়ে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। কিন্তু মাঠে নামার আগেই চোটে ছিটকে গেছেন রোনান। জাতীয় দল সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র আজ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। ‎‎বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর যেখানে পাকিস্তানের বিপদ, সেখানেই ফখর ‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ ‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়ে... ৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড ৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক
advertisement

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন জ্বলছে। দুপুর সাড়ে ১২টার দিকে

রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে, মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আজ বেলা সোয়া ১১টার দিকে মিরপুর–১০ নম্বর এলাকায় সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর হাজির হতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আদেশ দেন।পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।

স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল এই নোটিশ দিয়েছেন।গাজী মোনাওয়ার হুসাইন বলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে নানা ধরনের অবমাননাকর কথা বলেছেন। এসব কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে। ৪ নভেম্বর সশরীর হাজির হয়ে তাঁকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

এ ট্রাইব্যুনালের অপর দুজন সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার দুপুরে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আজ রোববার বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এমন পরিস্থিতিতে দুই জেলার অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।আজ সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর থেকে সাভারে পরিস্থিতি অস্থিতিশীল হতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থান ও কারখানার সামনে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এ ঘটনায় সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তাদের ভাষ্য, আজ অধিকাংশ কারখানায় সকাল থেকে কার্যক্রম স্বাভাবিক ছিল।

তবে নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম এ্যপারেলস, নিউএইজ গ্রুপের কারখানা ও ট্রাউজার লাইন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন