সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
এ নিয়ে তাঁদের মধ্যে হতাশা রয়েছে।এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন।আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন। তবে কবে নাগাদ নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি মন্ত্রী।সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
এর ফলে তাঁরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতনও পেয়েছেন বা পাচ্ছেন।
সূত্র: প্রথম আলো

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা
অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন