সাউথ বাংলা ২৪
advertisement

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি জাহাজ থেকে ধোঁয়া উঠছে
ফটো কার্ড প্রিন্ট

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। গতকাল রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি প্রণালিতে চলাচলের জন্য নির্ধারিত অনুমোদিত পথ ব্যবহার করেনি। এ সময় সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লাগলে সেগুলোতে বিস্ফোরণ ঘটে।

তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ দাবির সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত পথ ব্যবহার করতে বলছে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়... ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
advertisement

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া
মস্কোর সারিৎসিনো জাদুঘর

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর তাকে আটক করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।গতকাল রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর রাশিয়ার নাগরিক।

এফএসবির ভাষ্য অনুযায়ী, সে টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করেছিল। ছবিতে তার হাতে একটি অস্ত্রও ছিল।সন্দেহভাজন কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের কয়েকটি ছবিও পোস্ট করেছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’এফএসবি জানিয়েছে, কিশোরটির বাড়িতে তল্লাশি চালিয়ে ছবিতে দেখা পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তার মুঠোফোন পরীক্ষা করে সন্ত্রাসী হামলা ও ব্যাপক হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শহরের পাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল

শহরের পাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে তৃতীয় দফায় কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের মানুষ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদরাসা পরিচালক গ্রেফতার

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদরাসা পরিচালক গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এক কওমি মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদরাসার পরিচালক হাছান আলী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন