সাউথ বাংলা ২৪
advertisement

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা
জব্দ করা স্বর্ণের ‘ডিম’
ফটো কার্ড প্রিন্ট

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম।

আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

পরে ওই যাত্রীর তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।অপর অভিযানের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা গরম পানিতেও কেন গলছে না এই আইসক্রিম গরম পানিতেও কেন গলছে না এই আইসক্রিম কর্মক্ষেত্রে মানসিক চাপ: মহানবী (সা.) কীভাবে কাজের চাপ সামলাতেন কর্মক্ষেত্রে মানসিক চাপ: মহানবী (সা.) কীভাবে কাজের চাপ সামলাতেন ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১
advertisement

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’
স্মিথকে আউট করে দক্ষিণ আফ্রিকার উদ্‌যাপন

‘আন–অস্ট্রেলিয়ান।’কেপটাউন টেস্টের শেষ দিনে ধারাভাষ্যকক্ষে বসে শব্দটা উচ্চারণ করলেন ডেভিড ওয়ার্নার। ছোট শব্দ। কিন্তু এর ওজন অনেক। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কাছে।দেড় শ বছরের বেশি আগে শিল্প–সাহিত্যের পরিসরে শব্দটির ব্যবহার শুরু। গত শতাব্দীতে সেটি হয়ে ওঠে রাজনীতিরও অস্ত্র।

সোজা বাংলায়, যা অস্ট্রেলিয়ার পরিচিতি, মূল্যবোধ কিংবা সংস্কৃতির সঙ্গে যায় না, তা-ই ‘আন–অস্ট্রেলিয়ান’।ওয়ার্নারের মুখে শব্দটির ব্যবহার তাই বাড়তি তাৎপর্য বহন করে। কারণ, সমালোচনাটি তিনি করেছেন নিজের সাবেক ড্রেসিংরুমের দিকে তাকিয়েই। জায়গাটা সেই নিউল্যান্ডস, যেখানে ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে নিজেই পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা।আট বছর পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলতে গেছে অস্ট্রেলিয়া।

ডারবানে প্রথম টেস্ট জিতে টেস্ট র‍্যাঙ্কিং ও টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান আরও পোক্ত করেছিল প্যাট কামিন্সের দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর

সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৫৭ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭৯ মিলিমিটার। অন্যদিকে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু–তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর মধ্যে দু–একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এ পূর্বাভাস চূড়ান্ত করা হয়।অক্টোবর মাসে দেশের আটটি বিভাগের কোথাও স্বাভাবিক বৃষ্টি হয়নি।

সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি ছিল চট্টগ্রাম বিভাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাইরের উপ্রে ওষুধ নাই

মাইরের উপ্রে ওষুধ নাই

‘আচ্ছা, আচ্ছা আবার কী? যেইটা বলছি, সেইটা করেন। আমার এই রিলটা দেখছেন? এই যে এইটাতে আমি বলছি, কিসে আছে কোন ভিটামিন। সবচেয়ে বেশি ভিটামিন কিসে... মাইরে! সাড়ে তিন মিলিয়ন, ভাই। পাবলিক আমারে খায়, ভাই। বুঝছেন না?’দুই দিনের নায়ক, কিন্তু ভাবে ষোলো আনার চেয়ে বেশি; বলা যায় আঠারো আনা। ডিরেক্টরের মাথা এর মধ্যেই খারাপ করে ফেলেছে।প্রথম দিন লোকেশনে এসেই ঘোষণা দিয়েছে, লোকেশন তার পছন্দ হয়নি।

এমন লোকেশনে শুটিং করা যায় না।এডি রমজানের একটু ধড়ফড়ানি ওঠে। মেকআপ রুম থেকে লাফিয়ে সে ডিরেক্টরের কাছে, ‘বস! হিরোর তো লোকেশন পছন্দ না!’ডিরেক্টরের মুখ খারাপ। থুতুর আগে গালি ছোটে। পাশে বয়স্ক আর্টিস্ট বসা। কোনোমতে চ-বর্গ সামলে বলে, ‘হে লোকেশনের বোঝে কী! রিয়েল লোকেশনে শুট করছে কোনো দিন? হের দৌড় তো উত্তরা আর দিয়াবাড়ি।’‘হিরো বলছে, কাল থেকে এই অজগ্রামে সে আসবে না। তার গাড়ি ঢুকাতে ঝামেলা হয়।

বাতাসে নাকি ইয়ের গন্ধ পায় খালি!’‘ইয়ে!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন