দেশীয় শিল্প, কারুশিল্প, পোশাক, গয়না, সংগীত আর খাবার—সব মিলিয়ে ঢাকার এক অভিজাত হোটেল হয়ে উঠেছিল বাংলার ঐতিহ্য ও সৃজনশীলতার মিলনমেলা। আয়োজনের নাম ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’।ঢাকার অভিজাত হোটেলের পরিচিত পরিবেশ সেদিন যেন বদলে গিয়েছিল বাংলার ঐতিহ্য, কারুশিল্প আর সৃজনশীলতার প্রাণবন্ত মিলনমেলায়। কোথাও দেশীয় নকশার পণ্য, কোথাও হাতে তৈরি গয়না ও পোশাক, আবার কোথাও সংগীত, কবিতা আর গল্পের আসর।
এর সঙ্গে ছিল দেশীয় খাবারের পরিচিত স্বাদ। স্থানীয় উদ্যোক্তা, শিল্পী, কারুশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের লবি লেভেল হয়ে উঠেছিল বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির এক বর্ণিল প্রদর্শনীস্থল।রেনেসন্স হোটেলের বৈশ্বিক আয়োজন ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’।১ নভেম্বর অনুষ্ঠিত হয় রেনেসন্স হোটেলের বৈশ্বিক আয়োজন ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’। এবারের প্রতিপাদ্য ছিল ‘ক্র্যাফটস অ্যান্ড কালচার: মেকার্স ইন মোশন’।
বাংলাদেশের ঐতিহ্য, শিল্প, কারুশিল্প, সংগীত ও খাবারকে দেশি-বিদেশি অতিথিদের সামনে তুলে ধরাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
সূত্র: প্রথম আলো

কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড
‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি
পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া
আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা
পেঙ্গুইনের ভালোবাসা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন