ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া তুলনামূলক বেশি কেন, তা জানতে চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। ভাড়া নির্ধারণের নীতিমালা করা যায় কি না, তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দেখার পরামর্শ দিয়েছে কমিটি।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্ব যতটুকু ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় সমান; কিন্তু উড়োজাহাজের ভাড়ার ক্ষেত্রে দেখা যায়, ঢাকা–কুয়ালালামপুরের টিকিটের দাম কুয়ালালামপুর–ম্যানিলার টিকিটের দামের চেয়ে কয়েক গুণ বেশি।
সূত্র: প্রথম আলো

দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা
আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি
অল সোলস ডে: প্রয়াত আত্মাদের স্মরণ করলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ নভেম্বর ২০২৬

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন