সাউথ বাংলা ২৪
advertisement

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
বার্সেলোনা উইঙ্গার অ্যান্টনি গর্ডন
ফটো কার্ড প্রিন্ট

দুটি হার। তা–ও আবার মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে। প্রথমে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-২ গোলে, এরপর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে। এমন ধাক্কার পর বার্সেলোনার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই প্রশ্নের জবাব দিতে পিছপা নন বার্সেলোনার ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডন।

তাঁর দাবি, পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ—কেউই বার্সেলোনার চেয়ে এগিয়ে নয়।গত ২০ অক্টোবর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হারের আগে চলতি মৌসুমে অপরাজিত ছিল হান্সি ফ্লিকের দল। এরপর ২৫ অক্টোবর এল ক্লাসিকোয় ঘরের মাঠে রিয়ালের কাছে হার। বড় মঞ্চে বার্সেলোনার সামর্থ্য নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০১৫ সালের পর আর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।অ্যান্টনি গর্ডন, বার্সেলোনাআমি মনে করি না, তারা (পিএসজি ও রিয়াল) আমাদের চেয়ে এগিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’
advertisement

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে 
৪ শতাধিক কারখানায় ছুটি
পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ছেন বিক্ষুব্ধরা। গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায়

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন টানা তৃতীয় দিনে গড়িয়েছে। গতকাল সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, কোথাও যানবাহনে আগুন দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে দুই শিল্প এলাকার অন্তত ৪১৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে শিল্পপুলিশ সূত্রে জানা গেছে।

এর মধ্যে আশুলিয়ার ২৬৪টি ও গাজীপুরের অন্তত ১৫০টি কারখানা রয়েছে।এদিকে রাজধানীর মিরপুরে গতকালও সড়কে নামার চেষ্টা করেছেন শ্রমিকেরা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া নারায়ণগঞ্জে গতকাল প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

কালিয়াকৈর ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে গত রোববার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীনকে (মাঝে) ক্যাম্পাসে মারধর করা হয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীনকে (মাঝে) ক্যাম্পাসে মারধর করা হয়নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।মারধরের শিকার শিক্ষার্থীর নাম জয়নাল আবেদীন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনার ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখতে ক্যাম্পাসে আসেন জয়নাল। ক্যাম্পাসে আসার পরপরই তাঁকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদারসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে জয়নালকে ধরে পার্শ্ববর্তী পোগোজ ল্যাবরেটরি স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী

চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
নন্দিনী দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দায়। একের পর এক ধারাবাহিকে কাজ করে তৈরি করেছিলেন পরিচিতি। কিন্তু ‘বিগ বস বাংলা ৩’–এ এসে তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত। কে এই অভিনেত্রী? কীভাবে তৈরি হলো তাঁর ক্যারিয়ার?

ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘এই সময়’ ও ‘সংবাদ প্রতিদিন’ অবলম্বনেটালিউডের অভিনেত্রী নন্দিনী দত্তকে নিয়ে এখন আলোচনা যেন থামছেই না। অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পেয়েছেন দর্শকের পরিচিতি, অভিনয়ের সুযোগও। তবে সাম্প্রতিক সময়ে তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে গেছে আরেকটি বিষয়—বিতর্ক। আর সেই বিতর্কের বড় মঞ্চ ‘বিগ বস বাংলা ৩’।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো ঘরের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন