সাউথ বাংলা ২৪
advertisement

মেইন সমস্যা

মেইন সমস্যা
ফটো কার্ড প্রিন্ট

‘কাল করব রোগ। তার সবকিছুতেই ব, বে, বা। ফিউচার টেনস। করব, করবে, করবা। প্রেজেন্ট টেনস বলে তার লাইফে কিছু নাই। এটাই তার রোগ।’ডাক্তার বললেন, ‘ আপনার কী সমস্যা হচ্ছে, সেটা বলুন।’আম্মা আমাকে দেখিয়ে বললেন, ‘সমস্যা আমার এই ছেলে। গ্যাস থাকে না বলে বাড়িতে রান্নাবান্না বেহাল। খাওয়াদাওয়ার সময় এলোমেলো হয়ে গেছে। সময়মতো খেতে না পারলে আমার প্রেশার বাড়ে। প্রেশার বাড়লে মাথা ঘোরে। মাথা ঘুরলে শরীর খারাপ লাগে।

শরীর খারাপ লাগলে আমি বিছানায় পড়ে থাকি।’ডাক্তার বললেন, ‘তার সাথে আপনার এই ছেলের সম্পর্ক কী?’আম্মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘আমার এই বড় ছেলেই আমার মেইন সমস্যা। তাকে ইলেকট্রিক চুলা কিনে আনতে বলেছি। কারেন্টের অবস্থাও একই রকম, যায়–আসে। তবু একটা বিকল্প রাখতে চাইলাম। ছেলে আমার “আজ যাচ্ছি, কাল যাব” করে মাস পার করে দিল।

সে বাজারেও যায় না, ইলেকট্রিক চুলাও কিনে আনে না।’ডাক্তার কিছুটা কৌতূহল আর কিছুটা গাম্ভীর্য নিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনার ছেলে কেন চুলা কিনে দিচ্ছে না বলে আপনার মনে হয়?’আম্মা বললেন, ‘আমার এই ছেলের বিশেষ এক রোগ আছে।’ডাক্তার চোখ সরু করে বললেন, ‘কী রোগ?’আম্মা বললেন, ‘কাল করব রোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন হয়ে আছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সেদিন রাতের অন্ধকারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।ওই নির্মম ঘটনার আড়াই মাস আগে একই বছরের ১৫ আগস্ট সপরিবার হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার প্রধান নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেই হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ চলছে। চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচ উইকের প্রথম দিন আজ।

ম্যাচ আছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন, ইন্টার ও আতলেতির।জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবউয়েফা চ্যাম্পিয়নস লিগশাখতার–স্পোর্তিং সিপিরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১গালাতাসারাই–স্টুটগার্টরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২বার্সেলোনা–অ্যাস্টন ভিলারাত ২টা, সনি স্পোর্টস ১আতলেতিকো–বায়ার্নরাত ২টা, সনি স্পোর্টস ২ম্যান ইউনাইটেড–রোমারাত ২টা, ট্যাপম্যাডভিয়ারিয়াল–পিএসজিরাত ২টা, ট্যাপম্যাডফেইনুর্ড–ইন্টার মিলানরাত ২টা, ট্যাপম্যাড

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা

ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা
এআই

শোনা যায়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০১৪ সাল থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই দ্বীপে বিশাল এক এলাকাজুড়ে কাজ শুরু করেছিলেন। ১ হাজার ৪০০ একরের এই জায়গার নাম দেওয়া হয়েছে ‘কুলাউ র‍্যাঞ্চ’।প্রখ্যাত প্রযুক্তি পত্রিকা ‘ওয়্যার্ড’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই এলাকায় এমন একটি বিশেষ আশ্রয়স্থল তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে নিজেদের তৈরি বিদ্যুৎ ও খাবারের ব্যবস্থা থাকবে।

তবে সেখানে যাঁরা কাজ করছেন, যেমন কাঠমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান তাঁদের সঙ্গে গোপনীয়তার চুক্তি বা ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ করা হয়েছে। ফলে তাঁরা বাইরে এই নিয়ে মুখ খুলতে পারেন না।জায়গাটি ঘিরে ছয় ফুট উঁচু একটি দেয়াল দেওয়া হয়েছে, যাতে রাস্তার পাশ থেকে ভেতরের কিচ্ছু দেখা না যায়।২০২৪ সালে একটি অনুষ্ঠানে জাকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কোনো ‘ডুমসডে বাংকার’ বা মহাপ্রলয় থেকে বাঁচার গোপন আস্তানা বানাচ্ছেন?

জাকারবার্গ তখন পরিষ্কার না বলে দিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন