গত ২৯ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট দিয়ে নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। পারসার অভিযোগ, কখনো কখনো শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শিল্পীরা।কোন পরিপ্রেক্ষিতে পোস্টটি করেছেন, জানতে চাইলে পারসা ইভানা গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে জানান, নাটক নিয়ে সম্প্রতি পাশের দেশের একটি পডকাস্ট দেখছিলেন তিনি।
সেখানে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও লেখকেরা নাটকের ভালো-মন্দ নিয়ে খোলামেলা আলোচনা করেন।পারসার মনে হয়েছে, বাংলাদেশের নাটক নিয়েও এমন আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, ‘আমাদের দেশে যদি এ রকম কোনো পডকাস্টে কোনো নাটক নিয়ে বসা হয়, তাহলে অসংখ্য ভুল পাওয়া যাবে। অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো সাধারণত আমাদের দেশে কেউ বলেন না।
ওই জায়গা থেকেই আমি পোস্টটি করেছি।’ তবে কাউকে ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্য নয়, বরং নাটকের নির্মাণ ও কাস্টিংয়ে পেশাদারত্ব বাড়ানোর তাগিদেই এ কথা বলেছেন তিনি।
সূত্র: প্রথম আলো

জেলহত্যা দিবস আজ
ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা
তরুণদের টাইপ ২ ডায়াবেটিসে আশার আলো, ছয় মাসে রেমিশন ৫৪ শতাংশের
মানুষ কেন মাংস খেতে এত পছন্দ করে
আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন