প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ। চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বিশেষ ক্রোড়পত্র, নতুন রূপে অ্যাপ, বন্ধুসভার নানা কর্মসূচি আর কর্মীদের প্রীতিসম্মিলনী—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে প্রথম আলো পরিবার। আগামীকাল ৪ নভেম্বর প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিনটি ঘিরে পাঠক, শুভানুধ্যায়ী ও কর্মীদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ।‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ ভাবনা নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা। ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার কাগজ, প্রতিদিন নতুন নতুন ফিচার পাতা, দলনিরপেক্ষতার অঙ্গীকার, বস্তুনিষ্ঠতার চর্চা, পেশাদারত্বের উৎকর্ষ আর নতুনকে মেনে নেওয়ার অবিরাম প্রয়াস—সব মিলিয়ে প্রথম আলো হয়ে ওঠে বাংলাদেশের মানুষের এক অপরিহার্য সঙ্গী।
হয়ে ওঠে পরিবারেরই একজন।‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ ভাবনা নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা।অল্প কয়েক বছরের মধ্যে প্রথম আলো লাভ করে সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্মান।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি
কিম জং-উনের শাসন যেভাবে ভেতর থেকে ভেঙে পড়ছে
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন
বাংলাদেশের হাতে সময় ১৯ বছর, এরপর কমবে জনমিতিক সুবিধা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন