২০১৫ সালে উত্তর কোরিয়ার কূটনীতিক থায়ে ইয়াং হো লন্ডনে নেতা কিম জং–উনের ভাই কিম জং–চোলের এরিক ক্ল্যাপটনের কনসার্ট সফরের দেখাশোনার দায়িত্ব পান।
শাসক পরিবারের সেবা করাকে বড় সম্মান মনে করে থায়ে তাঁর দুই ছেলেকে বিষয়টি জানালে তারা আনন্দিত না হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে।ছেলেরা থায়েকে মনে করিয়ে দেয়, যে পশ্চিমা গান শোনার অপরাধে সাধারণ উত্তর কোরীয়দের কঠোর শাস্তি পেতে হয়, সেই বিনোদনেই কিম পরিবার এক সন্ধ্যায় হাজার হাজার ডলার ওড়াচ্ছে।
থায়ে পরে তাঁর স্মৃতিকথা ‘পাসওয়ার্ড টু দ্য থার্ড ফ্লোর’-এ লিখেছেন, সন্তানদের চোখের সেই দৃষ্টি তাঁকে অনুধাবন করিয়েছিল, তিনি আসলে একজন বন্দী, যাঁকে কারাগারের রক্ষীর সেবা করতে বাধ্য করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
তাহসিফ হত্যা: দীপ-তরুণী মুখোমুখি জিজ্ঞাসাবাদ
চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল
দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন