চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নিজগাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।নিহত শাহজাহান পাটোয়ারী সদর উপজেলার নিজগাছতলা গ্রামের বাসিন্দা।
তিনি সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন।এলাকার লোকজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে শাহজাহানের সঙ্গে তাঁর ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর বিরোধ চলছিল। এর জের ধরে শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার প্রায়ই শাহজাহানকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তাঁরা শাহজাহানকে মারধর করেন। পরে তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শাহজাহান দৃষ্টিপ্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন।
সূত্র: প্রথম আলো

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ
আজকের বিনিময় হার
এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্ব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন