advertisement

একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ

একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ
প্রথম আলো কার্যালয়ে রাজিব আহমেদ
ফটো কার্ড প্রিন্ট

২০১৪ সাল। ঢাকায় তখনো থ্রি-জি ইন্টারনেট ঠিকমতো চলে না, ফোর-জি দূরের কথা। এমন সময় কয়েকজন মানুষ মিলে ঠিক করলেন, দেশের ই-কমার্স খাতের জন্য একটা সংগঠন দরকার। কিন্তু সংগঠন করতে কমপক্ষে সাতটি প্রতিষ্ঠান লাগে আর সভাপতি হতে রাজি কেউ নেই। শেষ পর্যন্ত দায়িত্বটা নিলেন এমন একজন, যিনি নিজে কোনো দিন ই-কমার্স ব্যবসা করেননি। তাঁর পরিকল্পনা ছিল সহসভাপতি হয়ে বক্তৃতা দেবেন, গবেষণা করবেন।

২০১৪ সালের ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সেই মানুষ রাজিব আহমেদ। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি। জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘সার্চ ইংলিশ’-এরও প্রতিষ্ঠাতা তিনি। ই-ক্যাবের এক যুগ পূর্তির মাসে প্রথম আলোর কার্যালয়ে বসে তিনি কথা বলেছেন তরুণ উদ্যোক্তা, এ খাতের বর্তমান সংকট ও ঢাকার বাইরের সম্ভাবনা নিয়ে।

সাক্ষাৎকারটি নিয়েছেন রাহিতুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে নতুন জেমিনাইতে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে নতুন জেমিনাইতে ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং গ্রাফিকস কার্ড কেনার সময়... গ্রাফিকস কার্ড কেনার সময়...
advertisement

উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলাবেন মার্তিনেজ?

উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলাবেন মার্তিনেজ?
উরুগুয়ে ম্যাচের আগে আরও একটি অনুশীলন সেশন পার করেছে আর্জেন্টিনা। শনিবার বুয়েন্স এইরেসের লা বোমবোনেরায় হবে ম্যাচটি। এরপর মঙ্গলবার কর্দোবায় আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে কোস্টারিকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্কেচ

স্কেচ
অলংকরণ এস এম রাকিবুর রহমান

নিম্নগামী মেঘদের দলে ভেসে ভেসে আমি পেয়েছি এক আসমানি পেনসিল, তোমার টিপের মতো ধারালো ইরেজার মৃত বাঁশপাতা পুড়িয়ে বানিয়েছি— তোমার ছায়ার সমান এক ধূসর ক্যানভাস; বিস্তর ভাবনার স্কেচে সেখানে তুমি এক বিমূর্ত অবয়ব।

অন্ধকারের রং বদলে গেছে অতীত অরণ্যের অপেক্ষায় কেউ-ই আর নেই শোকের শরীর নিয়ে এখন দোল খায় পরিপাটি বিকেল শূন্যে ভেসে ওঠে মোমের চোখ, ইরেজারে আঁকা সেই স্কেচে ঋতুভেদে ফোটে বারোমাসি ফুল দূরত্বের দাগগুলো সীমাহীন ক্ষত নিয়ে চলে যায় যে যার মতো সমবেত চিত্রকল্পের ভেতর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই
বিসিএস পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিজ্ঞাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করবে কমিশন। তবে ফল প্রকাশের একদম শেষ মুহূর্তে এসে পিএসসি চেয়ারম্যান পদের রদবদল এবং ‘রিপিট ক্যাডার’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে প্রার্থীরা বলছেন, হাতে পাওয়া পর্যাপ্ত সময়ে রিপিট ক্যাডার সমস্যা সমাধান সম্ভব, তাই নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা উচিত। পিএসসির দেওয়া ঘোষিত পরিক্রমা অনুযায়ী, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।

এই বিসিএসে অংশ নিতে দেশের ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫৫০তম বিসিএসের পরিক্রমা৫০তম বিসিএসের শুরু থেকেই পিএসসি অভূতপূর্ব গতি বজায় রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন