বাংলাদেশে প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে ও তাঁদের দক্ষ করে তুলতে আয়োজিত হচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি)। ১৩ নভেম্বর, শুক্রবার, ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির জাতীয় পর্ব। এতে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ২০০ জন মেয়ে শিক্ষার্থী।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।বিডিওএসএনের দীর্ঘদিনের #MissingDaughter কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য, মেয়েদের প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা।
পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে ৩০টির বেশি প্রচার ও প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬
মস্তিষ্ক যখন সরাসরি কম্পিউটারের সঙ্গে কথা বলে
তুমি কতটা আলসে
কুমিল্লায় ১১ দিনে আটক ২ হাজার ৭৬৫, অর্ধেকই মুচলেকায় ছাড়া

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন