advertisement

গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ডাক বিভাগের ৩ কর্মীর

গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ডাক বিভাগের ৩ কর্মীর
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ মস্তিষ্ক যখন সরাসরি কম্পিউটারের সঙ্গে কথা বলে মস্তিষ্ক যখন সরাসরি কম্পিউটারের সঙ্গে কথা বলে তুমি কতটা আলসে তুমি কতটা আলসে কুমিল্লায় ১১ দিনে আটক ২ হাজার ৭৬৫, অর্ধেকই মুচলেকায় ছাড়া কুমিল্লায় ১১ দিনে আটক ২ হাজার ৭৬৫, অর্ধেকই মুচলেকায় ছাড়া
advertisement

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণ বিষয়ে নতুন বিধান যুক্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে উপ-দফা (ঝ)-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে।

পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে এবারের জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী তিনটি বিতর্ক প্রতিযোগিতা ও একটি সমাপনী পর্বে।উৎসবের প্রথম পর্বে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

পরদিন ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এরপর ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে উৎসবের পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব। এবারের জাতীয় বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করবেন।

তিনটি পর্যায়ে আয়োজিত এ বিতর্ক উৎসবে বিতার্কিক, বিচারকসহ সম্মিলিতভাবে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত থাকবেন।এবারের জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্বার শামিত আদি, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্ণ সাহা বিশাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মস্তিষ্ক যখন সরাসরি কম্পিউটারের সঙ্গে কথা বলে

মস্তিষ্ক যখন সরাসরি কম্পিউটারের সঙ্গে কথা বলে
শিল্পীর কল্পনায় নিউরালিংক

‘নিউরালিংকের মাধ্যমে আমি কাজ খুঁজে পেয়েছি। এই বাক্যটা লিখতে গিয়েই আমার চোখে পানি চলে আসছে।’ কথাগুলো নোল্যান্ডের। ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্বের প্রথম মানুষ হিসেবে নিজের মাথায় নিউরালিংকের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বসিয়েছিলেন তিনি। স্পাইনাল কর্ড ইনজুরির কারণে তাঁর ঘাড় থেকে নিচের অংশ একদমই নড়াচড়া করে না। অথচ এখন তিনি শুধু চিন্তা করেই কম্পিউটারের কার্সর নাড়াতে পারেন। খেলতে পারেন দাবা ও ভিডিও গেম।

প্রশ্ন ওঠা স্বাভাবিক, হাত না নাড়িয়ে একজন মানুষ কীভাবে কম্পিউটার চালান?উত্তরটা শুরু হয় জীববিজ্ঞানের একটি মৌলিক নিয়ম দিয়ে। বিশ্রাম অবস্থায় মস্তিষ্কের প্রতিটি নিউরন তার কোষপর্দার ভেতরে ও বাইরে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখে। এর ফলে কোষপর্দার দুই পাশে সামান্য বৈদ্যুতিক পার্থক্য তৈরি হয়।

আমরা যখন হাত নাড়ানোর কথা ভাবি, তখন মস্তিষ্কের মোটর কর্টেক্স অংশের নির্দিষ্ট কিছু নিউরন সক্রিয় হয়ে একটি সীমা অতিক্রম করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন