advertisement

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না
নরওয়ের সাংবাদিক হেল লং  
ফটো কার্ড প্রিন্ট

বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশের অনুমতি পেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেল লং। সম্প্রতি এক্স হ্যান্ডলে তাঁর এক্স ও ভিডিও ভাষ্যকে কেন্দ্র করে বিতর্ক ঘনিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্রসহ ভারতের নাগরিক সমাজের একাংশ।

নরওয়ের দৈনিক সংবাদপত্র ‘দাগসাভিসেন’-এর সাংবাদিক হেল লং অভিযোগ করেছেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে ভারতে আসতে দেওয়া হয়নি। গত বুধবার, ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, হায়দরাবাদে অনুষ্ঠেয় ‘ভারত সামিট’ নামের এক আলোচনা চক্রে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে বক্তা হিসেবে যোগ দেওয়ার জন্য তাঁর ভারতে আসার কথা ছিল।

কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।একটি ভিডিও বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে আবেদন জানিয়ে হেল লং বলেন, তাঁর অধিবেশনের এখনো ৪৮ ঘণ্টা বাকি রয়েছে এবং তাঁকে ভারতে আসার অনুমতি দেওয়া হোক।হেল লংয়ের দাবি, ২০২৬ সালের মে মাসে নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার জেরেই তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪ আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪ দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের
advertisement

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও রয়েছেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে বৃহস্পতিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেখানে এই মামলার আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আড়াল করার জন্য তৎকালীন সরকার গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেছে। এ রকম অমানবিক ঘটনা ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগ হলো ২০১৩ সালের ৫ মে দুপুর থেকে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের লোকজনের হামলায় ৩২ জন হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থক নিহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
মো. জাকির হোসেন

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। এ সময় হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন।

মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী।

এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

আওয়ামী লীগের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান
দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কর্নেল (অব.) মো. জগলুল আহসান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে, তবে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জগলুল আহসান এই হুঁশিয়ারি দেন।

জগলুল আহসান বলেন, বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবারও কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম তার দাঁতভাঙা জবাব দেবে।জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা কর্নেল (অব.) জগলুল আহসান আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা যেভাবে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে বসিয়েছিলেন, তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর প্ররোচনায় তৈরি দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর পাশে থাকবে এই ফোরাম।সমাবেশে ফোরামের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী তার...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন