advertisement

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের
অনুষ্ঠান শেষে আয়োজকদের সঙ্গে মঞ্চে ট্রফি হাতে বিজয়ীরা—(বাঁ থেকে) উৎপল শুভ্র, মতিউর রহমান, খই খই চাকমা, আমিরুল ইসলাম, ঋতুপর্ণা চাকমা, লুৎফুর রহমান মাখন, সিরাজুল হক (নিগার সুলতানার বাবা) ও জাফর উদ্দিন সিদ্দিকী
ফটো কার্ড প্রিন্ট

পোশাকি নাম ‘সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার–২০২৫’। আদতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস–ঐতিহ্য ও গৌরবের স্মরণীর পথ ধরে বর্তমানকে উদ্‌যাপন। সেই উদ্‌যাপনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন সাবেক ক্রিকেটার ও প্রবীণ সংগঠক লুৎফর রহমান মাখন। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণের মুখ হামজা চৌধুরীর হাতে।

গতকাল রাজধানীর একটি হোটেলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় যেন ফিরে এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অতীতের নানা সময়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতার আয়োজনে কেউ খুঁজে নিয়েছেন পুরোনো সতীর্থকে, কেউ মেতেছেন স্মৃতিচারণায়, কারও কাছে আবার এই আয়োজন ছিল প্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের কাছ থেকে দেখার সুযোগ। প্রতিবারের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদ ও আজীবন সম্মাননা ছাড়া আরও চারটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে।

বিচারকদের বিবেচনার পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’ ‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’ সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান
advertisement

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপিসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। ফলে দামও কিছুটা কমতে শুরু করেছে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান

দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/dui-nareer-sngoe-smprker-bitrk-pd-charlen-envidiya-prdhan

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’
প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমিরুল

গায়ে মেরুন শার্ট। কাঁধে এসে পড়া কোঁকড়ানো চুল। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তাঁর ওপর চোখ আটকে যেতে পরের কারণটাই যথেষ্ট। চুলের এই বিশেষ ধরনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে চেনায়। বিশেষ করে এই সময়ে। যখন একই ধরনের চুলের স্টাইল নিয়ে ফুটবলে মাঠ কাঁপাচ্ছেন হামজা চৌধুরী। চুলের মিল থেকেই আমিরুল ইসলামের পরিচয় হয়ে গেছে ‘হকির হামজা।’তবে শুধু চেহারায় নয়, হকির মাঠের পারফরম্যান্সেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন আমিরুল ইসলাম।

সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার প্রথমবারের মতো প্রথম আলো ক্রীড়া পুরস্কারে হয়েছেন দুই বর্ষসেরা রানারআপের একজন। মঞ্চে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল।প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমিরুল। পুরস্কার পাওয়ার আনন্দের সঙ্গে যোগ হয়েছে ‘প্রথমে’র অনুভূতিও। সঙ্গে এই স্বীকৃতি তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দিচ্ছে। বললেন, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার এই পুরস্কার পেলাম।

আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন