advertisement

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তারের পর কারাগারে

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তারের পর কারাগারে
গ্রেপ্তার হওয়া কাউসার মিয়া (মাঝে)
ফটো কার্ড প্রিন্ট

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তাঁকে এজলাসেও উঠানো হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে আজ সকাল ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ। এরপর দুপুরে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায়।ওই আবেদনে বলা হয়, কাউসারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

পাশাপাশি প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
advertisement

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপিসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। ফলে দামও কিছুটা কমতে শুরু করেছে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান

দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/dui-nareer-sngoe-smprker-bitrk-pd-charlen-envidiya-prdhan

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’
প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমিরুল

গায়ে মেরুন শার্ট। কাঁধে এসে পড়া কোঁকড়ানো চুল। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তাঁর ওপর চোখ আটকে যেতে পরের কারণটাই যথেষ্ট। চুলের এই বিশেষ ধরনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে চেনায়। বিশেষ করে এই সময়ে। যখন একই ধরনের চুলের স্টাইল নিয়ে ফুটবলে মাঠ কাঁপাচ্ছেন হামজা চৌধুরী। চুলের মিল থেকেই আমিরুল ইসলামের পরিচয় হয়ে গেছে ‘হকির হামজা।’তবে শুধু চেহারায় নয়, হকির মাঠের পারফরম্যান্সেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন আমিরুল ইসলাম।

সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার প্রথমবারের মতো প্রথম আলো ক্রীড়া পুরস্কারে হয়েছেন দুই বর্ষসেরা রানারআপের একজন। মঞ্চে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল।প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমিরুল। পুরস্কার পাওয়ার আনন্দের সঙ্গে যোগ হয়েছে ‘প্রথমে’র অনুভূতিও। সঙ্গে এই স্বীকৃতি তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দিচ্ছে। বললেন, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার এই পুরস্কার পেলাম।

আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন