গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপনী গত শনিবার গুলশান সেন্ট্রাল পার্কে ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।প্রধান অতিথি জাকারিয়া তাহের খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি তাবিথ আউয়াল বলেন, ‘ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ ও দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা প...
সূত্র: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ
পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা
মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন ডাচ নাগরিক রাজীব
যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন