এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। এবি পার্টি বলেছে, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নুসরাত ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে দল ও সংস্থাগুলো। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত।
অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
সূত্র: প্রথম আলো

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা
পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের
আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে নিয়ন্ত্রণ বাড়াতে আইসিসির প্রস্তাব!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন