advertisement

আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা

আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা
লুৎফুর রহমানকে আজীবন সম্মাননার ক্রেস্ট ও চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী
ফটো কার্ড প্রিন্ট

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাত ধরে মঞ্চে উঠলেন লুৎফুর রহমান। চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে কালো ব্লেজার আর চোখে যেন ভেসে উঠছে পুরোনো সব স্মৃতি। মঞ্চ থেকে নামতে নামতে তিনি জানালেন, জীবনভর একটু আড়ালেই থাকতে চেয়েছেন, এমন আলোকসজ্জায় নাকি কেমন কেমন লাগছে।সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আজীবন সম্মাননার জন্য এমন আড়ালের মানুষকেই খুঁজে নেওয়া হয়েছে এবার।

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিনগুলোর সঙ্গে যিনি জড়িয়েছিলেন ওতপ্রোতভাবে। আজীবন সম্মাননার উত্তরীয় যখন পরিয়ে দেওয়া হচ্ছে, তখনো ৯৩ বছর বয়সী লুৎফুর রহমানের মনে পড়ছিল পুরোনো দিনগুলোর কথা, ‘এটা আসলে আমার প্রত্যাশার বাইরে ছিল।’১৯৩৩ সালের নভেম্বরে কুমিল্লায় জন্ম, শৈশব কেটেছে ময়মনসিংহে। ময়মনসিংহের পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবে ক্রিকেটে হাতেখড়ি। পঞ্চাশের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে অভিষেক।

পূর্ব পাকিস্তান দলের হয়ে খেলেছেন কায়েদে আজম ট্রফিতেও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’ ‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’ ‘মনে হচ্ছে জীবন সার্থক’ ‘মনে হচ্ছে জীবন সার্থক’ বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো
advertisement

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী ও সাধারণ সম্পাদক বাঁধন রায় সদস্যদের মধ্যে অনুষ্ঠানের বিভিন্ন কাজ ও দায়িত্ব ভাগ করে দেন।

এ সময় তাঁরা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা।উপদেষ্টা রিয়াদ খান অনুষ্ঠানের সফল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন