advertisement

‘মনে হচ্ছে জীবন সার্থক’

‘মনে হচ্ছে জীবন সার্থক’
ক্রেস্ট নিচ্ছেন নিগার সুলতানার বাবা
ফটো কার্ড প্রিন্ট

সিরাজুল হকের চোখে তখন গর্বের ছায়া। একটু আগেই তিনি মঞ্চ থেকে নেমে এসেছেন ক্রেস্ট হাতে। সেটি তাঁর নিজের নয়, সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হওয়া মেয়ে নিগার সুলতানার। মেয়ের হয়ে এই পুরস্কার হাতে নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে সিরাজুল বললেন, ‘মনে হচ্ছে জীবনটা সার্থক।’গত বছর নেপালে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল।

বাছাইপর্বে নিগার অধিনায়ক ছিলেন, ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৪১ রান। এই পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে সেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি।পুরস্কার নিতে নিগার কাল উপস্থিত থাকতে পারেননি সোনারগাঁও হোটেলে। আইসিসি ইমার্জিং নেশনস কাপে খেলতে তিনি এখন আছেন ওমানে।

নিগারের হয়ে পুরস্কার নিতে শেরপুর থেকে ঢাকায় এসেছেন তাঁর বাবা সিরাজুল হক।নিগার সুলতানা মেয়ের পুরস্কার হাতে নিয়ে পুরোনো দিনে ফিরে যান নিগারের বাবা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’ ‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’ বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: কে হচ্ছেন বর্ষসেরা সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: কে হচ্ছেন বর্ষসেরা উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন
advertisement

এমিনে এরদোয়ানের সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধনে ডা. জুবাইদা রহমান

এমিনে এরদোয়ানের সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধনে ডা. জুবাইদা রহমান
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সৌজন্য সাক্ষাৎ। ঢাকা, ১২ নভেম্বর

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন