প্রতিপক্ষ বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জন্য নামটা একসময় খুব বেশি দুশ্চিন্তার ছিল না। তবে সময় বদলেছে। বদলেছে বাংলাদেশও। বিশেষ করে পেস বোলিংয়ে উন্নতি এবং পেস ও বাউন্সের বিপক্ষে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস দেখে এবার বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকা।দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার জন্য সতীর্থদের সতর্কবার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম।
তাঁর মতে, পেস ও বাউন্সের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন আগের চেয়ে অনেক ভালো খেলছেন।১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে।মার্করামের চোখে, বাংলাদেশ এখন আগের তুলনায় পরিপূর্ণ টেস্ট দল। এত দিন স্পিন আক্রমণই ছিল বাংলাদেশের প্রধান শক্তি। তবে মানসম্পন্ন পেসার যুক্ত হওয়ায় দলটির বোলিং আক্রমণ এখন অনেক বেশি শক্তিশালী।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্করাম বলেছেন, ‘তারা প্রমাণ করছে, পেস ও বাউন্স সামলানোর মতো ব্যাটসম্যানও তাদের আছে।’এইডেন মার্করামআমাদের এই সিরিজের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে হবে।
সূত্র: প্রথম আলো

চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো
সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: কে হচ্ছেন বর্ষসেরা
উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন
শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল, সতর্ক জামাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন