বড় জয় এসেছে। চার গোলের উৎসবও হয়েছে। কিন্তু সেই আনন্দে ভেসে যেতে রাজি নন জামাল ভূঁইয়া। সামনে যে আরও কঠিন পরীক্ষা। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশ অধিনায়কের চোখ এখন পাকিস্তান ম্যাচে।জামালের কাছে শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই মিডফিল্ডার।
আজ সকালে কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করেছে বাংলাদেশ। নিজেদের জালও রেখেছে অক্ষত। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক। জামালের কথায়, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি।
সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি।’পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের
ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী
ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো
নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন