advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে জড়ো হয়েছেন উৎসুক শিক্ষার্থী ও সাংবাদিকেরা। মঙ্গলবার তোলা
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান।

তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এবং বিজয় একাত্তর হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাঁর বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।বৃহস্পতিবার ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার ৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’ লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’ জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
advertisement

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী
তিনদিনের তুরস্ক সফর শেষে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেওয়ার মধ্যে কথা বলেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলার মধ্যে বেশ কয়েকবার হইচইয়ের ঘটনা ঘটে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে—এ প্রশ্নে জাতীয় সংসদে দফায় দফায় হইচই, হট্টগোল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।আগের দিন বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।

অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
হংকং থেকে মসলার আড়ালে শিশা আমদানির অভিযোগে গ্রেপ্তার করা হয় এই তিন ব্যক্তিকে

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ শিশা। দুই মাস গোয়েন্দা নজরদারির পর ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। সেই অর্ডার সরবরাহ করতে গিয়েই ধরা পড়ে পুরো চালান। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এসব শিশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, শিশা আমদানিকারকদের শনাক্ত এবং তাঁদের পুরো নেটওয়ার্কের সন্ধান পেতে দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়।

একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন