সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবারের মর্যাদা ও বৈশিষ্ট্য অনন্য। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কিছু ইবাদত ও ফজিলত। জুমার নামাজ আদায়ের পাশাপাশি এমন কয়েকটি আমল রয়েছে, যেগুলোর প্রতি রাসুল (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন।
ব্যস্ততা কিংবা অসচেতনতার কারণে অনেকেই এসব আমলের ব্যাপারে উদাসীন থাকেন।জুমার দিনের বরকত ও ফজিলত লাভ করতে যে চারটি আমলের প্রতি মনোযোগী হওয়া উচিত, সেগুলো হলো—১. বেশি বেশি দরুদ পাঠ রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম তাঁর ওপর দরুদ পাঠ করা। জুমার দিন ও রাতে দরুদ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে।মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো।
কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)তাই শুধু জুমার নামাজের আগে-পরে নয়, পুরো দিন ও রাতেই এ আমলে অভ্যস্ত হওয়া উচিত।
সূত্র: প্রথম আলো

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি
শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর
খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন