advertisement

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা
ফটো কার্ড প্রিন্ট
কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার তুরাগে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেফতার তুরাগে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উত্তরখান থানা সাধারণ সম্পাদক গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উত্তরখান থানা সাধারণ সম্পাদক গ্রেফতার
advertisement

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী
তিনদিনের তুরস্ক সফর শেষে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেওয়ার মধ্যে কথা বলেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলার মধ্যে বেশ কয়েকবার হইচইয়ের ঘটনা ঘটে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে—এ প্রশ্নে জাতীয় সংসদে দফায় দফায় হইচই, হট্টগোল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।আগের দিন বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।

অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
হংকং থেকে মসলার আড়ালে শিশা আমদানির অভিযোগে গ্রেপ্তার করা হয় এই তিন ব্যক্তিকে

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ শিশা। দুই মাস গোয়েন্দা নজরদারির পর ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। সেই অর্ডার সরবরাহ করতে গিয়েই ধরা পড়ে পুরো চালান। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এসব শিশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, শিশা আমদানিকারকদের শনাক্ত এবং তাঁদের পুরো নেটওয়ার্কের সন্ধান পেতে দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়।

একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন