পুরান ঢাকার সকালের সঙ্গে ঢাকার অন্য এলাকার সকাল মেলানো কঠিন। এখানে ভোর মানেই মানুষের কোলাহলে এক ভিন্ন আমেজ। অলিগলির খাবারের দোকানগুলো খুলে যায়। কোথাও কড়াইয়ে ফুলে ওঠে গরম লুচি, চুল্লিতে তৈরি হয় গরম বাকরখানি, কোথাও বিরিয়ানির হাঁড়ি থেকে ছড়িয়ে পড়ে মসলার সুবাস। আবার কোথাও এক গ্লাস মাঠা কিংবা ধোঁয়া ওঠা এক বাটি নেহারিতে শুরু হয় সকাল।
প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব খাবারের স্বাদ ও ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার বেশ কিছু পুরোনো প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে শহর বদলালেও বদলায়নি এসব খাবারের প্রতি মানুষের টান। পুরান ঢাকার এমনই পাঁচটি খাবারের দোকান ঘুরে স্বাদ, ঐতিহ্য ও সকালের ব্যস্ততার গল্প জানাচ্ছেন তারেক হাসান সরকারচৌরঙ্গী রেস্তোরাঁনর্থব্রুক হল রোডের ৪৭ নম্বরের চৌরঙ্গী রেস্তোরাঁয় সকালে গেলে চোখে পড়বে পুরোনো দিনের নাশতার আয়োজন।
শত বছরের বেশি সময় ধরে পরিচিত এই রেস্তোরাঁর অন্যতম আকর্ষণ লুচি ও ডাল।
সূত্র: প্রথম আলো

এআই যেভাবে আমার প্যান্ট পরিষ্কার করল
লোডশেডিংয়ের যত সুবিধা
ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন
ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন