মামুদপুর গ্রামে সন্ধ্যা নামছে। বর্ষাকাল; দুপুরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে; সারা আকাশ এখনো মেঘে মেঘে কালো হয়ে আছে। আছরাঙ্গা দিঘির পুব পাড়ে শানবাঁধানো ঘাটে বসে চার বন্ধু গল্পগুজব করছে। হঠাৎ ফজলুর চোখ গেল দিঘির উত্তর পাড়ে বড় বটগাছটার দিকে; তার নিচে এক পায়ে ভর দিয়ে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কালামুখী। বিস্ময়ে ফজলুর দম বন্ধ হয়ে গেল, বড় বড় চোখে সে তাকিয়ে রইল।
মেয়েটির কুচকুচে কালো কপালে বিরাট এক লাল টিপ, যেন ঘন অন্ধকারে একটা চিতা জ্বলছে। কোমর পর্যন্ত ঘন কালো চুল বাতাসে উড়ছে। মান্নান ফজলুর একটা হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলে, ‘কী রে, কী হলো তোর? পাত্থর হয়া গেলু নাকি?’ ফজলু ভয়ার্ত কণ্ঠে ফিস ফিস করে বলে, ‘কালামুখী!’ কালাম দাঁত বের করে ফজলুর দিকে তাকায়, বলে, ‘কী রে? কী উল্টা-পাল্টা বকিচ্ছু! কালামুখী আসপে কোন্টে থিনি? মাগি ত এক বচ্ছর আগেই মরে ভূত!’ ফজলু ভুতুড়ে গলায় বলে, ‘না!
কালামুখী মরেনি রে!
সূত্র: প্রথম আলো

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়
নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ–তরুণী, গাড়ির ধাক্কায় নিহত
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন