advertisement

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
এইচএসসি পরীক্ষা শুরুর আগে আরেকবার পড়াশোনা চলছে
ফটো কার্ড প্রিন্ট

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। সকালে হবে এ পরীক্ষা।

আর ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম ও বিকেলে দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয় প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয় নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ–তরুণী, গাড়ির ধাক্কায় নিহত এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তরুণ–তরুণী, গাড়ির ধাক্কায় নিহত প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা
advertisement

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়
সম্পাদকীয়

বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে আইন আছে, সরকারি-বেসরকারি নানা উদ্যোগও রয়েছে। সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা চলছে। কিন্তু বাস্তবতা হলো এসব উদ্যোগের পরও বাল্যবিবাহের প্রবণতা থামানো যাচ্ছে না। ৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এক দশক আগে ঘটা করে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছিল। অথচ সেই উপজেলাতেই গত ছয় মাসে ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে।

এর বাইরে কতটি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে, তার হিসাবও নেই। এ চিত্র শুধু একটি উপজেলার নয়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সামগ্রিক উদ্যোগের দুর্বলতাও তুলে ধরে।প্রথম আলোর খবর জানাচ্ছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে, এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা।

বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে কিছুদিন পর পাঠানো হয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ জরিপ বলছে, দেশে বাল্যবিবাহের হার কিছুটা কমার চিত্র পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
সম্পাদকীয়

সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তি কমানো এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাব এসেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া সংশোধন ও আবার জনমতের জন্য প্রকাশ করা ইতিবাচক উদ্যোগ। কিন্তু একটি আইনের গ্রহণযোগ্যতা শুধু শাস্তির মেয়াদ দিয়ে বিচার করা যায় না।

কোন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তার সংজ্ঞা কতটা সুনির্দিষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে—এসবই মূল বিবেচ্য। সেই বিচারে নতুন খসড়াতেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর থেকে ৫ বছর এবং মানহানির শাস্তি ৫ বছর থেকে ২ বছর করার প্রস্তাব রয়েছে। জরিমানাও কমানো হচ্ছে।

কিন্তু সমালোচনা বা ব্যঙ্গের জন্য কাউকে ফৌজদারি মামলার মুখোমুখি করার সুযোগ থাকলে শাস্তি কমানো কোনো বড় পরিবর্তন আনবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে

বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে
বিআরটিসি

প্রথম দরপত্রে অংশগ্রহণের সময় ছিল ৪ নভেম্বর পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবিতে তা ৮ নভেম্বর করা হয়।সংশোধিত শর্তে ১০ নভেম্বর পুনঃ দরপত্র আহ্বান করে প্রগতি ও বিএমটিএফ; শেষ সময় ১৮ নভেম্বর।দেশে প্রথমবারের মতো বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বা বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ পিছিয়ে গেল। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে ঢাকার রাস্তায় বাসগুলো চলার কথা থাকলেও তা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বাস কেনার দরপত্রে সংশোধন আনায় বিষয়টি পিছিয়ে গেছে।দরপত্র সংশোধন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সন্দেহ, হয়তো কাউকে কাজ পাইয়ে দিতে শর্ত বদলানো হয়েছে। যদিও বিআরটিসির দাবি, প্রতিযোগিতা বাড়াতে এই সংশোধন।২০০টি বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গত ৫ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়া সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) বাস কেনার সিদ্ধান্ত নেয়।

প্রথম দফায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ৫০টি করে বাস কেনা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন