advertisement

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
জাতীয় সংগীত পরিবেশনা
ফটো কার্ড প্রিন্ট

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’। আজ শুক্রবার সকাল ১০টায় ‘প্রিন্স আওলাদ–৭’ লঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এরপর বন্ধুসভার থিম সংগীতের তালে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার একদল বন্ধু।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুজ্জামান অভি ও সায়মন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।জাতীয় সংগীত পরিবেশনাবন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

এতে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১০০ সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী অংশ নিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে হারানো বাঁশ-বেতের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া নূসরাতের হারানো বাঁশ-বেতের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া নূসরাতের ছোট ছোট আনন্দে জীবনের সুখ খুঁজে ফেরেন শচীন দাস ছোট ছোট আনন্দে জীবনের সুখ খুঁজে ফেরেন শচীন দাস মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
advertisement

সবজান্তা সমীপেষু

সবজান্তা সমীপেষু

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
বাংলাদেশ ব্যাংক

ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের পেশাজীবী হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র এবং আর্থিক সক্ষমতা না থাকায় অনেকে ব্যাংকঋণ পান না। এমন জনগোষ্ঠীকে ব্যাংকঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন–সুবিধা নিয়ে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। আর দলগতভাবে ঋণের সর্বোচ্চ সীমা হবে ৪০ লাখ টাকা। ঋণের মেয়াদ ৫ বছর। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হারানো বাঁশ-বেতের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া নূসরাতের

হারানো বাঁশ-বেতের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া নূসরাতের

সিলেটের ঐতিহ্যবাহী বাঁশ-বেতকে আধুনিক নকশায় নতুন রূপ দিচ্ছেন সিলেটের নূসরাত জাহান। কীভাবে শুরু হলো তাঁর এই যাত্রা? কেন বেছে নিলেন এ পথ? দেখুন ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন