যশোর আদালতের সামনে বসে প্রায় ৩৮ বছর ধরে জুতা সেলাই ও পলিশের কাজ করছেন শচীন দাস (৫৬)। সারা দিনের কাজের ফাঁকে তিনি পত্রিকা পড়েন, আর অবসরে চর্চা করেন রবীন্দ্র-নজরুলসহ বিভিন্ন কবি-লেখকের সাহিত্য। এ ছাড়া বাউলগানের প্রতিও রয়েছে তাঁর বিশেষ ভালো লাগা, ভালোবাসা। শচীন দাসের বাড়ি যশোর সদর উপজেলার সজলপুর জামতলায়। তাঁর বাবা দেবু গোসাই একই পেশায় কাটিয়েছেন ৫৫ বছর।
১৯৮৬ সালে যশোর শহরের মুসলিম একাডেমি থেকে মাধ্যমিক পাস করার পর তিনি বাবার পেশায় যুক্ত হন।কাজের ফাঁকে পত্রিকা পড়ায় ব্যস্ত শচীন দাস। সম্প্রতি যশোর আদালতের সামনেগত বুধবার সরেজমিনে দেখা যায়, আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পত্রিকা বিক্রির একটি দোকান রয়েছে। ওই দোকানের উল্টো পাশে শচীন জুতা সেলাই পলিশের কাজ করেন। প্রতিদিন সকালে শচীন ওই পত্রিকার দোকান থেকে একটি পত্রিকা কেনেন।
ওই কেনা পত্রিকার সঙ্গে আরও কয়েকটি পত্রিকা নিয়ে তিনি কাজে বসেন।
সূত্র: প্রথম আলো

রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
হারানো বাঁশ-বেতের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া নূসরাতের
মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
সকাল থেকে বিকেল, ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন