তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচির আওতায় ট্রাকে চাল বিক্রির কথা রয়েছে।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে করে শ্রমিকদের কাছে চাল বিক্রি করা হবে।
তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে।
সূত্র: প্রথম আলো

রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
হারানো বাঁশ-বেতের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া নূসরাতের
ছোট ছোট আনন্দে জীবনের সুখ খুঁজে ফেরেন শচীন দাস
মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন