advertisement

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
জাতীয় সংগীত পরিবেশনা
ফটো কার্ড প্রিন্ট

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’। আজ শুক্রবার সকাল ১০টায় ‘প্রিন্স আওলাদ–৭’ লঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এরপর বন্ধুসভার থিম সংগীতের তালে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার একদল বন্ধু।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুজ্জামান অভি ও সায়মন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।জাতীয় সংগীত পরিবেশনাবন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

এতে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১০০ সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী অংশ নিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কালান্তরের মশাররফ কালান্তরের মশাররফ নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি এআই ডিটেক্টরের ভুল অভিযোগ এআই ডিটেক্টরের ভুল অভিযোগ ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা
advertisement

নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপংকর দীপন

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ঢাকাই সিনেমায় আলোচনায় আসেন নির্মাতা দীপংকর দীপন। প্রথম সিনেমাতেই দর্শকের প্রশংসার পাশাপাশি পান ব্যবসায়িক.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কালান্তরের মশাররফ

কালান্তরের মশাররফ
মীর মশাররফ হোসেনের ভাস্কর্য (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) অবলম্বনে

‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।

অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।

এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন