বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ছয়জন পেসার ডেকেছিল দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওঠা আনরিখ নর্কিয়াও ফিরেছিলেন প্রোটিয়াদের দলে। ফিরেছিলেন অনুশীলনেও। কিন্তু নর্কিয়ার দুর্ভাগ্য, অন্তত একটি টেস্টে খেলতে পারবেন না এই পেসার।
সেটা জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবারায় সেন্ট জর্জেস পার্কে সিরিজে দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান নর্কিয়া। এরপর কেপ টাউনে শেষ টেস্টে খেলতে পারেননি। তারপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তাঁকে ফেরায় দক্ষিণ আফ্রিকা।
কিন্তু কনরাড মনে করছেন ৩২ বছর বয়সী এ পেসারকে প্রথম টেস্টে খেলানোটা একটু তাড়াহুড়ো হয়ে যায়।দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি মাসে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দলসংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকা কোচ বলেন, ‘টেস্ট চলাকালেই সেন্ট জর্জেসে তাঁর স্ক্যান করানো হয়েছিল এবং তাতে গুরুতর কিছু ধরা পড়েনি।
সূত্র: প্রথম আলো

অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ
শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা
আজ টিভিতে যা দেখবেন (১৩ নভেম্বর ২০২৬)
১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়
কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন