advertisement

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে
ল্যাপটপের ব্যাটারির যত্নে বেশ কিছু কৌশল মেনে চলতে হবে
ফটো কার্ড প্রিন্ট

ল্যাপটপ ব্যবহারের সময় হুট করে ব্যাটারি শেষ হয়ে যাওয়া অত্যন্ত বিরক্তিকর। কিছু সঠিক নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। ব্যাটারির চার্জ বাঁচাতে ও কার্যক্ষমতা বাড়াতে কিছু উপায় অনুসরণ করতে পারেন।এনার্জি সেভার মোড চালু রাখাউইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করে। চার্জ ৩০ শতাংশে নামলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।

তবে কাজের সুবিধার্থে যেকোনো সময় এটি ম্যানুয়ালি চালু রাখা যায়।পাওয়ার ও ডিসপ্লে সেটিংস পরিবর্তনপাওয়ার সেটিংসে গিয়ে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি নির্বাচন করা উচিত। এ ছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট (যেমন ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জ) কমানো এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনমতো কমিয়ে রাখলে চার্জ অনেক কম খরচ হয়।ডার্ক মোড ব্যবহার করাডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারি খরচ অনেকটাই কমে যায়।

বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপে ডার্ক মোড চালু করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যা প্রচুর চার্জ বাঁচায়।অব্যবহৃত পেরিফেরালস ও অ্যাপ বন্ধ করাল্যাপটপের সঙ্গে সংযুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউস প্রয়োজন শেষে খুলে ফেলা ভালো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ জেনসেন হুয়াংয়ের, পরকীয়ার জেরে নাটকীয় পতন এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ জেনসেন হুয়াংয়ের, পরকীয়ার জেরে নাটকীয় পতন ল্যাপটপের আয়ু বাড়ানোর টিপস ল্যাপটপের আয়ু বাড়ানোর টিপস কিছু মডেলের হার্ডডিস্কের দাম বেড়েছে কিছু মডেলের হার্ডডিস্কের দাম বেড়েছে একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে
advertisement

নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপংকর দীপন

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ঢাকাই সিনেমায় আলোচনায় আসেন নির্মাতা দীপংকর দীপন। প্রথম সিনেমাতেই দর্শকের প্রশংসার পাশাপাশি পান ব্যবসায়িক.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কালান্তরের মশাররফ

কালান্তরের মশাররফ
মীর মশাররফ হোসেনের ভাস্কর্য (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) অবলম্বনে

‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।

অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।

এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন