advertisement

কালান্তরের মশাররফ

কালান্তরের মশাররফ
মীর মশাররফ হোসেনের ভাস্কর্য (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) অবলম্বনে
ফটো কার্ড প্রিন্ট

‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।

অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।

এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি এআই ডিটেক্টরের ভুল অভিযোগ এআই ডিটেক্টরের ভুল অভিযোগ ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা
advertisement

নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপংকর দীপন

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ঢাকাই সিনেমায় আলোচনায় আসেন নির্মাতা দীপংকর দীপন। প্রথম সিনেমাতেই দর্শকের প্রশংসার পাশাপাশি পান ব্যবসায়িক.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
আনরিখ নর্কিয়া

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ছয়জন পেসার ডেকেছিল দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওঠা আনরিখ নর্কিয়াও ফিরেছিলেন প্রোটিয়াদের দলে। ফিরেছিলেন অনুশীলনেও। কিন্তু নর্কিয়ার দুর্ভাগ্য, অন্তত একটি টেস্টে খেলতে পারবেন না এই পেসার।

সেটা জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবারায় সেন্ট জর্জেস পার্কে সিরিজে দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান নর্কিয়া। এরপর কেপ টাউনে শেষ টেস্টে খেলতে পারেননি। তারপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তাঁকে ফেরায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু কনরাড মনে করছেন ৩২ বছর বয়সী এ পেসারকে প্রথম টেস্টে খেলানোটা একটু তাড়াহুড়ো হয়ে যায়।দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি মাসে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দলসংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকা কোচ বলেন, ‘টেস্ট চলাকালেই সেন্ট জর্জেসে তাঁর স্ক্যান করানো হয়েছিল এবং তাতে গুরুতর কিছু ধরা পড়েনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন