ল্যাপটপ ব্যবহারের সময় হুট করে ব্যাটারি শেষ হয়ে যাওয়া অত্যন্ত বিরক্তিকর। কিছু সঠিক নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। ব্যাটারির চার্জ বাঁচাতে ও কার্যক্ষমতা বাড়াতে কিছু উপায় অনুসরণ করতে পারেন।এনার্জি সেভার মোড চালু রাখাউইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করে। চার্জ ৩০ শতাংশে নামলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।
তবে কাজের সুবিধার্থে যেকোনো সময় এটি ম্যানুয়ালি চালু রাখা যায়।পাওয়ার ও ডিসপ্লে সেটিংস পরিবর্তনপাওয়ার সেটিংসে গিয়ে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি নির্বাচন করা উচিত। এ ছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট (যেমন ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জ) কমানো এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনমতো কমিয়ে রাখলে চার্জ অনেক কম খরচ হয়।ডার্ক মোড ব্যবহার করাডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারি খরচ অনেকটাই কমে যায়।
বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপে ডার্ক মোড চালু করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যা প্রচুর চার্জ বাঁচায়।অব্যবহৃত পেরিফেরালস ও অ্যাপ বন্ধ করাল্যাপটপের সঙ্গে সংযুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউস প্রয়োজন শেষে খুলে ফেলা ভালো।
সূত্র: প্রথম আলো

এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ জেনসেন হুয়াংয়ের, পরকীয়ার জেরে নাটকীয় পতন
ল্যাপটপের আয়ু বাড়ানোর টিপস
কিছু মডেলের হার্ডডিস্কের দাম বেড়েছে
একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ
লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন